সর্বশেষ »
List/Grid

শিক্ষা

কাল থেকে শুরু ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস

ফেব্রুয়ারী ৮, ২০১৩

মাভাবিপ্রবি প্রতিনিধি: ০৮ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ এবং বিএসসি (অনার্স) কোর্সের ক্লাস আগামীকাল শনিবার শুরু হচ্ছে। এ বছর চারটি অনুষদের অধীনে ১৩ টি বিভাগে মোট ৬৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ফেব্রুয়ারী ৭, ২০১৩

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিসিএস) ৩৪তম নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট দুই হাজার ৫২টি শূণ্যপদ পূরণের জন্য কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ফরম পূরণ শুরু হবে চলতি মাসের ১৮ তারিখে এবং আবেদন জমা দেয়া শেষ… বিস্তারিত »

ইবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফেব্রুয়ারী ৭, ২০১৩

কুষ্টিয়া, ০৭ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যলয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারি, ও প্রগতিশীল ছাত্রসমাজের নেতারা অংশ নেন। এ… বিস্তারিত »

কাদেরের ফাঁসির দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ফেব্রুয়ারী ৬, ২০১৩

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  জামায়াত নেতা কাদের মোল্লা ওরফে কসাই কাদেররের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট, ঢাবি সচেতন বিতার্কিকরা ও ঢাবি ফিল্ম সোসাইটি পৃথকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভে মিছিলে তারা পুনরায় বিচার করে দ্রুত কাদের কাদের মোল্লার ফাঁসির… বিস্তারিত »

বুধবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত

ফেব্রুয়ারী ৬, ২০১৩

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বুধবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স-এর গণিত/উচ্চাঙ্গ সংগীত/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৪র্থ পত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়। স্থগিত এসকল পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত… বিস্তারিত »

পিকেটার ঠেকাতে ঢাবি এলাকায় ছাত্রলীগ

ফেব্রুয়ারী ৫, ২০১৩

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  জামায়াতের ডাকা হরতালে যে কোন ধরনের ধবংসাত্মক কর্মসূচি ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস ও তার আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ। তবে মঙ্গলবার সকাল থেকেই কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট নীলক্ষেত, নিউমার্কেট, পলাশী মোড়, ঢাকা মেডিকেল মোড়… বিস্তারিত »

রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে: ভোগান্তিতে রোগীরা

ফেব্রুয়ারী ৫, ২০১৩

 মোস্তফা ইমরুল কায়েস, রংপুর: ০৫ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রংপুর জেলা শাখা, ইন্টার্নী ডাক্তার এসোসিয়েশন ও রমেক ছাত্রলীগের ডাকা  অনির্দিষ্টকালের ধর্মঘট আজ মঙ্গলবারও চলছে। টানা চার দিন থেকে কলেজে কোন ধরনের ক্লাস হচ্ছে না। ফলে কলেজ ও হাসপাতাল  অচল হয়ে পড়েছে।… বিস্তারিত »

হরতাল: আগামীকালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার

ফেব্রুয়ারী ৪, ২০১৩

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি,(প্রাইম নিউজ বিডি ডটকম)- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অপরাধে দায়ের করা মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় ঘোষণার দিন দলটির ডাকা সকাল সন্ধ্যা হরতালের কারণে আগামীকাল মঙ্গলবারের এসএসসি, দাখিল ও সমমানের সব পরীক্ষা পেছানো হয়েছে। এ দিনের পরীক্ষাটি আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার… বিস্তারিত »

ভাসানী বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রযুক্তি বিভাগে এমএস কোর্সে ভর্তির আবেদন শুরু

ফেব্রুয়ারী ৩, ২০১৩

রিয়াজ উদ্দিন রিপন, মাভাবিপ্রবি প্রতিনিধি: ০৩ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান (এফটিএনএস) বিভাগে ২০১২-১৩ শিক্ষাবর্ষে এম.এস কোর্সে  ৫০টি আসনে ভর্তির জন্য আবেদনপত্র জমাদান শুরু হয়েছে। চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। বিভাগীয় অফিস ও ঢাকা  লিয়াজোঁ অফিসে আবেদনপত্র পাওয়া… বিস্তারিত »

এসএসসি পরীক্ষা শুরু

ফেব্রুয়ারী ৩, ২০১৩

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)-  আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এ পরীক্ষা চলছে। এতে অংশ নিয়েছেন ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা… বিস্তারিত »

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP