মিডিয়া
সংবাদকর্মী আবশ্যক
অপরাধ প্রতিবেদনকে প্রাধান্য দিয়ে সংবাদ সংস্থা প্রাইম নিউজ বিডি ডট কম এর যাত্রা শুরু হয়েছে। আমরা এগিয়ে চলছি। সঙ্গী হোন আপনিও। বাংলাদেশের খবরের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রযুক্তি প্রিয় সৃষ্টিশীল যারা সময়ের সাথে তাল মিলিয়ে অনলাইন সাংবাদিকতায় সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে আহ্বান করা হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহী,… বিস্তারিত
মহানবীকে আপত্তিকর মন্তব্য : নোটিশ যাচ্ছে আমার দেশে
ঢাকা, ২৭ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ কেন্দ্র খোলা হচ্ছে। পাশাপাশি আপত্তিজনক মন্তব্য প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হচ্ছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত… বিস্তারিত
প্রেসক্লাব কর্তৃপক্ষকে ১৬ এপ্রিলের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের আল্টিমেটাম
ঢাকা ২৬ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- আগামী ১৬ এপ্রিলের মধ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার জন্য প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটিকে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। এ সময় তিনি জানান, আগামী আগামী ১৬ এপ্রিলের মধ্যে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন নিয়ে কোন ধরনের ব্যবস্থা না… বিস্তারিত
সম্প্রচারে শেরপুর টাইমস ডটকম
শেরপুর প্রতিনিধি, ২৬ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)-পরিবর্তনের অঙ্গিকারে “শেরপুর জেলার প্রতি”ছবি” স্লোগান নিয়ে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে প্রকাশ করেছে শেরপুর জেলা ভিত্তিক প্রথম অনলাইন নিউজ র্পোটাল শেরপুর টাইমস ডট কম (www.sherpurtimes.com)। । শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন এর সম্পাদনায় প্রকাশিত এ নিউজ র্পোটালে উপদেষ্টা সম্পাদক হিসাবে শেরপুর টেলিভিশন-অনলাইন রিপোর্টারস এসোসিয়েশন… বিস্তারিত
দিল্লি গণধর্ষণ মামলার শুনানিতে মিডিয়ার প্রবেশাধিকার
নয়া দিল্লি, ২৪ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- দিল্লি গণধর্ষণ মামলার শুনানির সময় মিডিয়ার উপস্থিতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি৷ রেজিস্টার্ড মিডিয়া সংস্থাগুলোর একজন করে প্রতিনিধি আদালত কক্ষে থাকতে পারবেন৷ দিল্লির ফাস্ট-ট্র্যাক কোর্টে ১৬ ডিসেম্বরের গণধর্ষণ মামলার শুনানি চলছে প্রতিদিনের ভিত্তিতে৷ কিন্তু শুনানি চলেছে বন্ধদ্বার… বিস্তারিত
বকেয়ার দাবিতে দৈনিক ডেসটিনির সাংবাদিকদের মানববন্ধন
ঢাকা, ২৩ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- দৈনিক ডেসটিনি পত্রিকার সম্পাদক মো. রফিকুল আমীনের মুক্তি ও ডেসটিনি পত্রিকার জব্দ অ্যাকাউন্ট খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো আইনগতভাবে প্রমাণিত হয়নি। তাই কোন অভিযোগের ভিত্তিতে ডেসটিনির সমস্ত সম্পদ ও… বিস্তারিত
আজ যাত্রা শুরু করছে রেডিও স্বাধীন
ঢাকা, ২০ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- ‘রাইজ আপ’ স্লোগান নিয়ে দেশের সপ্তম এফএম রেডিও স্টেশন হিসেবে বুধবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে রেডিও স্বাধীন। বনানীর এশিয়াটিক সেন্টারে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রেডিও স্বাধীনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ মামুন… বিস্তারিত
বৃটেনে গণমাধ্যম নিয়ন্ত্রণে ভোট
লন্ডন, ১৮ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- বৃটেনের কিছু গণমাধ্যমের আড়িপাতা কেলেঙ্কারির প্রেক্ষাপটে সোমবার দেশটির সংসদ সদস্যরা গণমাধ্যমের নিয়ন্ত্রণে নতুন নীতিমালার বিষয়ে ভোট দিতে যাচ্ছেন। তবে সেখানকার প্রধান রাজনৈতিক দলগুলো এ বিষয়ে বিভক্ত এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংসদে বিব্রতকর পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমগুলোর নিয়ন্ত্রণে নতুন… বিস্তারিত
টেলিফোনে আড়ি পাতার অভিযোগে বৃটেনে সাংবাদিক গ্রেফতার
লন্ডন, ১৫ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- টেলিফোনে আড়ি পাতার অভিযোগে বৃটেনের পুলিশ একটি জাতিয় দৈনিকের সম্পাদক, সহকারী সম্পাদক এবং আরও দুজন সাবেক সম্পাদককে গ্রেফতার করেছে। চারজনই মিরর গ্রুপের কাগজের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। অবৈধভাবে সাধারণ গ্রাহকের মোবাইল ফোনের ভয়েস এসএমএস চুরি করে খবর প্রকাশ করার অভিযোগের সাথে মিরর… বিস্তারিত
নাঈমুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাকা, ১৪ মার্চ (প্রাইম নিউজ বিডি ডটকম)- দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকমের সম্পাদক নাঈমুল ইসলাম খানের উপর বোমা হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব নাঈমুল ইসলামের উপর যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক… বিস্তারিত


