সর্বশেষ »

লক্ষ্মীপুরে যুবদল নেতা সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)-  লক্ষ্মীপুর পৌর ৮ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন মুকুল উপর হামলা ঘটনায় সদর থানায় মামলা করায় সন্ত্রাসীরা তাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করার অব্যাহত ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশাসনে নিকট নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরের স্থানীয় একটি পত্রিকা অফিসে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলন মুকুল জানান,  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত মঙ্গলবার বিকেলে তার ভগ্নিপতি সেলিম মাহমুদ ও নুর“ল করিমের নেতৃত্বে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী নিয়ে তার বসত ঘরে  হামলা করে। এসময় বাধা দিতে গিয়ে তিনি নিজেও হামলার শিকার হয়। এ সময় সন্ত্রাসীরা হামলা ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় । পরে স্থানীয় জনতা মুকুল কে উদ্ধার করে আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ৪জুলাই বুধবার লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করা হয় যার নং-১৫।
মামলা করায় সন্ত্রাসীরা মুকুল সহ পরিবারের সদস্যদের   ভিটে মাটি থেকে উচ্ছেদের জন্য  ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সুবিচার  পাওয়ার জন্য   সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা কামনা করা করেন মুকুলের পরিবার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ইব্রাহীমের হোসেন মুকুলের বড় ভাই ইসমাঈল হোসেন, স্ত্রী আয়েশা বেগম পন্নিসহ পরিবারের অন্যান্য লোকজন।

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »শনিবার, ৭ জুলাই , ২০১২. সময়-৪:১৯ pm | বাংলা- 23 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP