ব্রাহ্মণবাড়িয়া, ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউপির বিটঘর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সীমা আক্তার নামক এক শিশুর লাশ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। গত তিন দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল।
পুলিশ জানায় গত, বৃহস্পতিবার বিকেলে বাটঘর গ্রামের শাহাজালাল মিয়ার ছয় বছরের শিশু সীমা আক্তার নিখোঁজ হয়। গত শুক্রবার শিশুর পিতা এ ব্যাপারে সরাইল থানায় একটি জিডি করে।
শনিবার শিশুটির লাশ বাড়ি থেকে দূরে বিটঘর বাজারের কাছে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
এই রিপোর্ট পড়েছেন 1116 - জন









