সর্বশেষ »

ফেনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধিঃ ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- ‘রুপালি মৎস্য দিচ্ছে ডাক দারিদ্রতা ঘুচে যাক’ শীর্ষক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফেনীতে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য অধিদপ্তর ফেনীর আয়োজনে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রঙ্গন এসে মিলিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মরিয়ম সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালেদ আবদুর রহীম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন।
আলোচনা সভা শেষে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এসময় মৎস্য কর্মকর্তা, মৎস্য চাষী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

 এই রিপোর্ট পড়েছেন  118 - জন
 রিপোর্ট »শনিবার, ৭ জুলাই , ২০১২. সময়-১২:৫৯ pm | বাংলা- 23 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP