সর্বশেষ »

পাবনায় নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

পাবনা, ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)-  পাবনার বেড়া উপজেলার রূপপুর বারোয়ানীতলা গ্রাম থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর সোলায়মান শেখ (২২) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে তার উদ্ধার করে পুলিশ। সোলায়মান ওই গ্রামের ইসলাম শেখের ছেলে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, গত চার দিন আগে সোলায়মান বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে রূপপুর হিন্দুপাড়া জঙ্গলের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে সোলায়মানের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মৃত সোলায়মানের পিতা ইসলাম শেখ বাদী হয়ে সন্দেহভাজন তিন জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 এই রিপোর্ট পড়েছেন  116 - জন
 রিপোর্ট »শনিবার, ৭ জুলাই , ২০১২. সময়-১২:৫২ pm | বাংলা- 23 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 1 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP