শামীম আল মামুন, টাঙ্গাইলঃ ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া নামক স্থানে আজ শনিবার সকাল ৮টার দিকে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত ও বাস চালকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালকের নাম শরীফ (৩৫), তার পিতার নাম তৌফিক পাটওয়ারী, নয়ার হাট, ফরিদগঞ্জ চাঁদপুর।
পুলিশের সার্জেন্ট জামাল হোসেন জানান, চাপাইনবাব গঞ্জ থেকে আমভর্তি একটি ট্রাক চাঁদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। আর বাসটি সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে বাসের চালক রফিক মিয়া (৪৫) চাপা পড়ে যায়। পরে রফিককে পা কেটে বের করা হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রিপোর্ট পড়েছেন 1115 - জন









