সর্বশেষ »

আ.লীগ ক্ষমতায় এলে পুরস্কার নিয়ে আসে: প্রধানমন্ত্রী

ঢাকা, ০৭ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)-  আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই  জনগণের জন্য পুরস্কার নিয়ে আসে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর জাতীয় ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় মৎস সপ্তাহ-২০১২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মৎস খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ হাতে নেয়। সে সময় প্রায় ১২ লাখ মেট্রিক টন বাড়তি মাছ উৎপাদন করে রেখে যায় আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, সে সময় দৈনিক মৎস চাহিদা ২৪ গ্রাম থেকে ৩৩ গ্রামে উন্নীত করা হয়েছিল। এই মৎস উৎপাদন বৃদ্ধির জন্য ওই সময় বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার লাভ করে। এভাবেই আওয়ামী লীগ সরকার দেশের জনগণের জন্য বারবার পুরস্কার নিয়ে আসছে।

শেখ হাসিনা বলেন, বিগত তিন বছরে মৎস খাতের উন্নয়নে নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিভিন্ন প্রজাতির মাছের বংশ বিস্তার এবং জীব-বৈচিত্র সংরক্ষণ ও বিকাশ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জাতীয় জলমহাল নীতিমালা প্রতিষ্ঠা এবং তা প্রণয়নের ব্যবস্থাও নেয়া হয়েছে।

ফরমালিনমুক্ত মাছ নিশ্চিত করতে বর্তমান সরকারের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে ফরমালিন পরীক্ষা করার জন্য অন্তত ৮০টি কিট বা ডিজিটাল যন্ত্র সংগ্রহ করা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই যন্ত্রের সাহায্যে মাছের ফরমালিন পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।

শেখ হাসিনা বলেন, মৎস উৎপাদন বৃদ্ধির জন্য দেশের নদ-নদী ও খাল-বিলে ড্রেজিংয়ের কাজ করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ৯০০টি পুকুর ও জলাশয় খনন করে মৎস উৎপাদনের ক্ষেত্র তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম চালানো হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যেই প্রত্যক্ষ জরিপের মাধ্যমে সামুদ্রিক মৎস সম্পদের টেকসই ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে ১২৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ মেইন ফিসারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প গ্রণন করেছে। এছাড়াও সরকার একটি মৎস জরিপ ও গবেষণা জাহাজ ক্রয় করা হয়েছে। খুব শিগগিরই তা বিদেশ থেকে আনা হবে।

এসময় সমুদ্রসীমা জয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলায় বাংলাদেশ বিশাল এলাকা জয় করেছে। ভারতের সাথেও মামলা চলছে। আগামী ২০১৪ সালে ওই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে ভারতের সাথেও বাংলাদেশ জয় লাভ করবে।

 এই রিপোর্ট পড়েছেন  118 - জন
 রিপোর্ট »শনিবার, ৭ জুলাই , ২০১২. সময়-১:৩১ pm | বাংলা- 23 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP