সিডনী, ০৬ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর সমুদ্র উপকূলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রাজধানী পোর্ট ভিলার প্রায় ৩৫৮ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূ-পৃষ্ঠের ১৮০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভানুয়াতু ইন্ডিপেনডেন্টের সাংবাদিক হিলাইর বুল জানান, রাজধানী পোর্ট ভিলায় ভূমিকম্প অনুভূত হয়নি। তিনি বলেন, আমরা এখানে কোন ভূমিকম্পের ঘটনা বুঝতে পারিনি।
অস্ট্রেলিয়ার ভূকম্পবিদ স্টিভ টাথাম জানান, উপকূলীয় এ ভূমিকম্পের ঘটনায় অস্ট্রেলিয়ায় সুনামির কোন আশঙ্কা নেই।
এই রিপোর্ট পড়েছেন 1115 - জন









