আন্তর্জাতিক ডেস্কঃ ০৪ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- মেক্সিকোয় প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সদস্যদের মধ্যকার সহিংসতায় ১০জন নিহত ও আরো ৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, জাকাজোনাপান ও অটলোজোয়াপান শহরে মাদক চক্রের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হলে ১০ জন নিহত ও আরো ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন ২০০৬ সালে ক্ষমতায় এসে মাদকের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে সামরিক অভিযান শুরু করে। ওই সময় থেকে এ পর্যন্ত ৫০ হাজার লোক নিহত ও ৫ হাজার নিখোঁজ রয়েছে।
এই রিপোর্ট পড়েছেন 1110 - জন









