সর্বশেষ »

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টায় স্বামীর যাবজ্জীবন

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধিঃ ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- ফেনীতে যৌতুর্কে দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরা ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ এ রায় প্রদান করেন।
মামলার বিবরনে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার চর লামছি গ্রামের মৃত বেলায়েত হোসেন’র ছেলে আবদুল গফুর ২০০৮ সালের ২ মার্চ তার স্ত্রী ছকিনা খাতুনকে পিতৃভিটা বিক্রী করে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। স্ত্রী অপরগতা প্রকাশ করলে ওই দিন তার স্বামী তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ছকিনা খাতুন প্রানে বাঁচলেও তার গলা থেকে কোমর পর্যন্ত পুড়ে বিভিৎস হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৫ মাস পর ২০০৮ সালের আগষ্ট মাসের ৫ তারিখ ছকিনা খাতুন ফেনীর নারী ও শিশু নির্যাতন আদালতে তার স্বামী আবদুল গফুর, দেবর সফি উল্লাহ ও ননদ ফাতেমা খাতুনকে আসামী করে মামলা করে। মামলা নং ৮৬ (২০০৮)। মামলার ৬ জন স্বাক্ষীর দীর্ঘ শুনানী শেষে ছকিনা খাতুন’র স্বামী আবদুল গফুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় দোষী সাব্যাস্ত করে সোমবার বিচারক ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরা ১ মাসের কারাদন্ড দিয়েছে। আসামী বর্তমানে পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে। রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন এপিপি ফরিদ আহম্মদ হাজারী।

 এই রিপোর্ট পড়েছেন  1119 - জন
 রিপোর্ট »সোমবার, ২ জুলাই , ২০১২. সময়-৫:২০ pm | বাংলা- 18 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP