সর্বশেষ »

ব্যানার, তোরণ ও ফুটপাতের দোকান সরাতে ২৪ ঘন্টা সময়

ঢাকা, ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- রাজধানীকে পরিচ্ছন্ন, জনসাধারণের পথচলাচল নিশ্চিত ও যানজটমুক্ত করতে আগামী ২৪ ঘন্টার মধ্যে যত্রতত্র লাগানো ব্যানার, তোরণ, ফেস্টুন ও ফুটপাতে আম দোকানসহ সকল অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে নিজেদের উদ্যোগে অবৈধ কার্যালয় শিগগিরই সরিয়ে নেয়ার আহবান জানানো হয়। অন্যথায় সিটি কর্পোরেশন ও ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এসব কার্যালয় সরিয়ে দেবে।

রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানীর যানজট কমাতে ডিএমপি’র এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠানে এসব সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এতে সভাপতিত্ব করেন।

এ সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খান, ডিএমপি’র কমিশনার বেনজীর আহমেদসহ ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সড়ক ও অলিগলিতে ব্যানার, ফেস্টুন লাগানো এবং তোরণ নির্মাণ করায় সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক সিগনাল বোঝা যায় না, এতে করে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান।

যাত্রাবাড়ী ও বিমান বন্দর সড়ক এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে জনদুর্ভোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করতে সচেষ্ট রয়েছে। তিনি মতিঝিল এলাকা যানজটমুক্ত করতে সিটি সেন্টার নির্মাণ কাজ সম্পন্নসহ পুরোদমে চালু করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন।

 এই রিপোর্ট পড়েছেন  1122 - জন
 রিপোর্ট »সোমবার, ২ জুলাই , ২০১২. সময়-৬:৩১ pm | বাংলা- 18 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP