সর্বশেষ »

নৌ প্রটোকলের মেয়াদ ২০১৪ পর্যন্ত বাড়ল

ঢাকা, ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া নৌ প্রটোকলের আওতায় ভারত নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশকে ১০ কোটি টাকা দেবে। আজ সোমবার সচিবালয়ে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার এ কথা জানান।
এর আগে সকালে বাংলাদেশ ও ভারতের নৌপরিবহনসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে ১৮ সদস্যের ও ভারতের পক্ষে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। বৈঠক শেষে কাল মঙ্গলবার সংবাদ ব্রিফিং হবে।
নৌ প্রটোকলের মেয়াদ এ বছরের ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে দুই পক্ষ চিঠি চালাচালি করে তা ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ায়। তবে এখন সিদ্ধান্ত হয়েছে, যেদিন (২০১২ সালের ৩১ মার্চ) চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সেদিন থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত তা বাড়ানো হবে। সে হিসাবে নৌ প্রটোকলের মেয়াদ ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ল।
নৌপরিবহনসচিব বলেন, নৌপথ রক্ষণাবেক্ষণের জন্য আগে ভারত বাংলাদেশকে পাঁচ কোটি টাকা দিত। এখন সেটা বাড়িয়ে ভারত বাংলাদেশকে ১০ কোটি টাকা দেবে।
নৌপথে প্রটোকলে পরিধি বাড়ছে কি না বা এতে কোনো সংশোধন আসছে কি না, জানতে চাইলে নৌপরিবহনসচিব বলেন, ‘এ বিষয়ে আজ কিছু বলব না। কাল চুক্তি নবায়ন করার পর জানাব। তবে ভালো খবর আছে, এটুকু বলতে পারি। এটাও নিশ্চিত করে বলতে পারি, যা কিছুই হোক না কেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু হবে না।’

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »সোমবার, ২ জুলাই , ২০১২. সময়-৬:০৬ pm | বাংলা- 18 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 3 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP