You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

দীপিকার ফিগারের রহস্য উন্মোচন

বিনোদন ডেস্কঃ ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- দীপিকাকে দেখতে নাকি আগের চেয়েও অনেক বেশি তন্বী তনুলতা লাগছে। সাইফ আলী খানের প্রোডাকশন হাউজ থেকে নির্মিত বলিউড রোমান্টিক কমেডি ফিল্ম ‘ককটেল’ আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে ১৩ জুলাই। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। আর সেই ছবির ট্রেলর দেখে তো দর্শকদের চক্ষু ছানাবড়া। মেদহীন ফুরফুরে এবং লাবণ্যদীপ্ত এ যেন এক নতুন দীপিকা। ভক্তরা শুধু কানাঘুষা করেই থেমে থাকেননি, প্রশংসার দৃষ্টি মেখে ঘটনার পেছনের রহস্যও জানতে চাইছেন। ভক্তদের প্রশংসায় আপ্লুুত দীপিকা কিন্তু তাদের একটুও নিরাশ করছেন না। উন্মোচন করেছেন তার জিরো সাইজ ফিগারের রহস্য।
লন্ডনে ককটেল ছবির শ্যুটিং এর সময়ে দীপিকা ‘পিলেটস্’ নামক একটি বিশেষ ব্যায়াম অনুশীলনের লক্ষ্যে ব্যায়ামাগারে ভর্তি হয়ে যান। পিলেটস্ শরীর ও মনের ফিটনেস অর্জনের অসাধারণ উপযোগী এক কৌশল। পিলেটস্ অনুশীলনের পাশাপাশি দীপিকা পরিবর্তন করেন নিজের ডায়েট চার্ট।
এমনও হয়েছে মধ্যরাত পর্যন্ত শ্যুটিং করে তিনি চলে গিয়েছেন পিলেটস্ করতে। ডিনারের পর তার ছবির টিমমেটরা যখন উপাদেয় নানা পদের সব ডেজার্ট নিতেন তখনো নিজেকে কঠোরভাবে সংযত রেখেছেন দীপিকা। আর এভাবেই অর্জন করেছেন নজরকাড়া ফিগার। ওয়েবসাইট অবলম্বনে

 

 এই রিপোর্ট পড়েছেন  11109 - জন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP