এসএস মিঠু ,জয়পুরহাট থেকেঃ ০২ জুলাই (প্রাইম নিউজ বিডি ডটকম)- চাকুরী জাতীয়করণ এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যদা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার ৩২টি ইউনিয়ন পরিষদের সচিবরা।
সোমবার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি চলাকালে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব ও সাধারন সম্পাদক শাহজাহান আলম।একই দাবিতে পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।শ্লোগান সহ মিছিলটি জেলা প্রশাসন ভবনে গেলে এ ব্যাপারে তারা জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
এই রিপোর্ট পড়েছেন 1115 - জন









