সর্বশেষ »

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু

ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)-  আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে রাজধানীর নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় নয়া পল্টনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোটসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিচ্ছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল নেতা রফিকুল আলম মজনুসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

সরকারের ঋণনির্ভর ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে গত ২৪ জুন নয়া পল্টনে আয়োজিত ১৮ দলীয় জোটের ঢাকা মহানগর সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 এই রিপোর্ট পড়েছেন  1113 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৫:৩১ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 5 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP