You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের হুমকী ব্যবসায়ীদের

বেনাপোল, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)-  বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত শতভাগ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল বিজিবি কর্তৃক আটকের ঘটনায় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন আমদানি রফতানি বন্ধের হুমকি দিয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এমবিএম গার্মেন্টস লিমিটেড ভারত থেকে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে ৪৭ রোল কটন ফেব্রিকস আমদানি করে। যার কাস্টমস বিই নং-সি -৩০৯৬৫।কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ২৭ জুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। কোনো কারণ ছাড়াই বেনাপোল-যশোর সড়কের লাউজানি নামক স্থান থেকে ২৬ বিজিবি সদস্যরা পণ্যচালানটি আটক করে ঝুমঝুমপুর সদর দফতরে নিয়ে যায়। বিজিবি সদস্যরা ট্রাকের সঙ্গে থাকা মালের বৈধ কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা না করেই ১০ শতাংশ মালামাল নিজেরা রেখে দিয়ে বাকি মাল যশোর  শুল্ক গুদামে জমা দেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন  তাৎক্ষনিকভাবে ক্ষোভে ফেটে পড়ে।

ইমপোর্টার এন্ড এক্সপোটারর্স অ্যাসোশিয়েশনের সহ সভাপতি আমিনুল হক জানান, বিজিবি সদস্যরা ভারত থেকে আমদানিকৃত  পণ্যের রাজস্ব পরিশোধের পর প্রায়ই পথিমধ্যে  কাস্টমস’র প্রতিনিধি ছাড়া পণ্যচালান আটক করে আমদানিকারকদের নানভাবে হয়রানি করছে। বিজিবির এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করলে আমরা এ মাসেই দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ করে দিতে বাধ্য হবো।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান জানান, আমদানিকারক আমাদের বিষয়টি লিখিতভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর ২৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আমান জানান, আটক পণ্যের বৈধ কাগজপত্র ছিল না। তবে পণ্য রেখে দেয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

 এই রিপোর্ট পড়েছেন  1116 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৭:২৩ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP