সর্বশেষ »

বাগেরহাটে যুবলীগ নেতার হাতে অপর নেতা খুন

বাগেরহাট, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)-  বাগেরহাটে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ রামপালের ফুলপুকুর বাজার থেকে এ লাশ উদ্ধার করে।

নিহতের নাম জাকির হোসেন (২৮)। তিনি মংলা উপজেলার সোনাইলতলা গ্রামের জিন্নাত ইজাদারের ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা।

এলাকাবাসী জানান, যুবলীগ নেতা জাকির হোসেন ও রামপালের পেড়িখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে অপর যুবলীগ নেতা টিটুর দীর্ঘদিনের চিংড়ি ঘেরের ব্যবসায়িক পার্টনার ছিল। কিছুদিন পর জাকির চট্রগ্রামে পালিয়ে যায়। তিন দিন আগে টিটু লোকজন পাঠিয়ে জাকিরকে চট্রগ্রাম থেকে এলাকায় এনে আটকে রেখে নির্যাতন করে।

বুধবার রাতে জাকিরকে হত্যার পর জুই ফিস নামের চিংড়ি আড়তে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জাকিরের ভাই জিয়াউল ইসলাম জানান, রামপাল-মংলা উপজেলার সীমান্তবর্তী ফুলপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে তারা চিংড়ি ব্যবসা করে আসছিল। জাকির হোসেনকে  চট্রগ্রাম থেকে ধরে এনে পরিকল্পিত ভাবে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখে।

এলাকার ইউপি সদস্য একরামুল কবির কচি ও অভিযুক্ত টিটুর ভাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জাকির ও টিটোর মধ্যে লেনদেন ছিল। আর এই লেনদেনের কারণে টিটো কয়েকদিন আগে জাকিরকে চট্রগ্রাম থেকে ধরে আনে। বৃহষ্পতিবার সকালে লাশটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা এই মূহূর্তে বলা সম্ভব নয়।

অভিযুক্ত টিটো পলাতক রয়েছে বলে জানা গেছে।

 এই রিপোর্ট পড়েছেন  1118 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৫:৪১ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP