You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

ফেনী পৌরসভার সাড়ে ৮৬ কোটি টাকার বাজেট ঘোষনা

নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধিঃ ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- ফেনী পৌরসভার ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য ৮৬ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভা সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী।
বাজেট অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন।
পৌর মেয়র নিজাম হাজারী ২০১২-২০১৩ অর্থ বছরের জন্য আয়ের খাতে ট্যাক্সস ১৩ কোটি ৫৭ লাখ ৫০ হাজার, সম্পত্তি থেকে আয় ১ কোটি ৬০ লাখ, ইজারা থেকে আয় ১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার, সরকারী অনুদান ৫৯ কোটি ৪ লাখ, মুলধন আয় ২ কোট ২০ লাখ, আগত তহবিল ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৯৬৭ টাকা, রেইট ১ কোটি ৪৯ লাখ, ফিস ১১ লাখ, পানি সরবরাহ ৫৩ লাখ, অন্যান্য আয় ১ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা ধরেছেন। অপরদিকে ব্যায়ের খাতে সাধারন সংস্থাপন ৩ কোটি ৯৯ লাখ ৭০ হাজার, অবকাঠামো উন্নয়ন ৭২ কোটি ২৫ লাখ, মুলধন ব্যায় ২ কোটি ৪৫ লাখ, স্বাস্থ্য পয়ঃ নিস্কাশন ১ কোটি ১১ লাখ ৫০ হাজার, শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি ৮৪ লাখ ৫০ হাজার, ত্রান সাহায্য ও অনুদান ৩৬ লাখ,  পরিচালন ও রক্ষনাবেক্ষন ২ কোটি ৬৬ লাখ, পানি সরবরাহ ৫২ লাখ ৬০ হাজার ও সমাপনী উপস্থিতি ২ কোটি ৩০ লাখ ৯০ হাজার ৯৬৭ টাকা ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ,পৌর কাউন্সিলর ছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের বাজেটটি বর্তমান পৌর পরিষদের দ্বিতীয় বাজেট।

 এই রিপোর্ট পড়েছেন  1125 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৮:১২ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 5 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP