নাজমুল হক শামীম, ফেনী প্রতিনিধিঃ ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- ভারতীয় পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে ফেনীর পরশুরামে মুহুরী নদীর দু’টি স্থানে বাধ ভেঙ্গে সৃষ্ঠ বন্যায় ২০টি গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সংসদীয় ফেনী-১ আসনের এমপি, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ত্রান বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর পরশুরাম ও ফুলগাজীর বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ গ্রামে ২০ মেট্রিক টন চাল ও নগদ দেড় লাখ টাকা বিতরন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। এসময় তার সাথে মহিলা এমপি রেহানা আক্তার রান, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাগোময় দেওয়ান, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহম্মদ খান উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ আল নোমান মুহুরী নদীর ভাঙ্গন পরিদর্শন করে বলেন, এটি খালেদা জিয়ার আসন। এ আসনে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়ার কথা শুনে নেত্রী তার নিজ তহবিল থেকে ত্রান বিতরনের জন্য তাকে পাঠিয়েছেন। তিনি সরকারকে উদ্যেশে করে বলেন, ক্ষতিগ্রস্থ এলাকা সরকার দলীয় না হওয়ার এখানে তেমন সাহায্য করা হচ্ছে না। তিনি সরকারকে আরো সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।
ত্রান বিতরনকালে কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের পাশাপাশি জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেনীর ফুলগাজী-পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন
এই রিপোর্ট পড়েছেন 1121 - জন









