ফরিদপুর, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- ফরিদপুরে রোকন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ জাকিয়া পারভীন। বৃহস্পতিবার আদালতে তিনি এ রায় দেন।
একই মামলায় আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দু’জনকে খালাস করেন।
আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাস শ্রমিক রোকনকে ২০০৩ সালের ৩ আগস্ট সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। কয়েকদিন পর রোকনের লাশ একটি জাগ দেয়া পাটের নীচ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী কোতয়ালী থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে শুক্রবার এ রায় দেয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আইয়ুব আলী, হালিম সরদার, রফিক শেখ, সোহরাব শেখ ও জেলাল।
এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় দু’জনকে খালাস দেয়া হয়









