সর্বশেষ »

নতুন সাত লাখ গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাবে

ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- নতুন সাত লাখ গ্রাহককে বিদ্যুৎ সুবিধা পাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য মো: আবুল খায়ের ভুইয়ার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় এনামুল হক বলেছেন, সাত লাখ ২৮ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দিতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ২০১৩-১৪ অর্থবছরের মধ্যে ১৮ হাজার ৪৩০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ চলছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদে বলেন, দেশের ৫৮টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ১০ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ২০১২ সালের মে পর্যন্ত নয় লাখ ৩৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়ার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্প্রতি অনুমোদিত ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৪৫৩টি উপজেলায় ৪৫ হাজার কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি ২০১৫ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিমন্ত্রী বলেন, দেশের সকল অবিদ্যুতায়িত গ্রামে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে পল্ল¬ী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় চার লাখ ১৮ হাজার কিলোমিটার লাইন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেছেন, দেশের ৫৮টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে ১০ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ২০১২ সালের মে পর্যন্ত নয় লাখ ৩৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়ার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে। করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 এই রিপোর্ট পড়েছেন  1123 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৫:৫৯ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP