সর্বশেষ »

জ ই মামুনসহ ১১ সাংবাদিক ডিআরইউ থেকে বহিষ্কার

ঢাকা, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)-  সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সমাবেশে হামলার ঘটনায় জড়িত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ১১ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভায় তাদের বহিষ্কার করা হয়। ডিআরইউর সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ১১ সাংবাদিক হচ্ছেন: এটিএন বাংলার হেড অব নিউজ জহিরুল ইসলাম মামুন  (জ ই মামুন) এবং কেরামত উল্লা বিপ্লব, মাহমুদুর রহমান, নাদিরা কিরণ, মানষ ঘোষ, এস এম বাবু, রাহাত মিনহাজ, শওকত মিলটন,  মাহফুজ রহমান মিশু, মাঈনুল আহসান ও শামীম আহমেদ।

গত ২৪ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত যৌথ মানববন্ধন কর্মসূচিতে হামলা চালান বহিষ্কৃত সাংবাদিকরা। কার্যনির্বাহীর সভায় ডিআরইউর এসব সদস্যদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ডিআরইউ কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে, এসব সদস্য তাদের উচ্ছৃঙ্খলতা দিয়ে সারা দেশে ডিআরইউর ভাবমূর্তিকে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছেন। একই সঙ্গে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতারের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও ডিআরইউর গড়ে তোলা সাংবাদিকদের ঐক্যের প্লাটফর্মকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িত ডিআরইউ’র এই ১১ জন সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার ও ডিআরইউ’তে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই ধরনের গর্হিত অপরাধে অভিযুক্ত ভানুরঞ্জন চক্রবর্তী ডিআরইউ’র সদস্য না হওয়ায় তাকে ডিআরইউ চত্বরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

 এই রিপোর্ট পড়েছেন  1120 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৬:২২ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP