জয়পুরহাট, ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে রিয়াজুল ইসলাম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রিয়াজুল শহরের খঞ্জনপুর পলিবাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে খঞ্জনপুর এলাকার কাঁঠাল গাছে এক যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পারিবার সুত্রে জানা গেছে, সে গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।









