সর্বশেষ »

খাগড়াছড়িতে ইউপিডিএফ এর ৩০ জুন বিক্ষোভ কর্মসূচি

ইব্রাহিম শেখ, খাগড়াছড়ি থেকেঃ ২৮ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বিল পাসের এক বছর পূর্তি উপলক্ষে এক যুক্ত বিবৃতিতে বলেছেন এ দিনটি দেশের ইতিহাসে একটি বিশেষ কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আজ ২৮ জুন সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উগ্র বাঙালি জাতীয়তাবাদের ধ্বজাধারী, সাম্প্রদায়িক, ফ্যাসিস্ট ও ভিন্ন ভাষা-ভাষী সংখ্যালঘু জাতিসমূহের প্রতি বৈরী ভাবাপন্ন আখ্যায়িত করেন এবং স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিবৃতিতে তারা এ সরকারের অধীনে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠান বয়কট করার জন্য পার্বত্য চট্টগ্রামসহ দেশের সমতল অঞ্চলের ভিন্ন ভাষা-ভাষী জাতি এবং সকল গণতান্ত্রিক চেতনাসম্পন্ন দল-ব্যক্তির নিকট আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের মত এবারও পার্বত্য চট্টগ্রামে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে ইউপিডিএফভুক্ত দল-সংগঠনসমূহের উদ্যোগে উপজেলা সদরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে। প্রতিবাদী ছাত্র-যুবকরা গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ ভঙ্গীতে প্রতিবাদ জানাবেন। এলাকায় এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানার শোভা পাবে।
গত বছর জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাসের প্রতিবাদে ইউপিডিএফ-এর আহ্বানে তিন পার্বত্য জেলায় দু’দিন ব্যাপী সড়ক অবরোধ, লাল পতাকা মিছিল, স্মরণাতীত কালের সবচে’ বৃহৎ মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিশেষ ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছিল।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে এবং বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার প্রতিবাদে আগামী ৩০ জুন শনিবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
খাগড়াছড়ি জেলা সদরের বটতলীতে সকাল ১১টায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হবে। এছাড়া রাঙামাটি জেলার কুদুকছড়ি, নান্যাচর. বাঘাইছড়ি এবং খাগড়াছড়ি জেলার দিঘীনালা ও গুইমারায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 এই রিপোর্ট পড়েছেন  1121 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ২৮ জুন , ২০১২. সময়-৫:২৭ pm | বাংলা- 14 Ashar 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 4 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP