কলকাতা, ১৩ জুন প্রাইম নিউজ বিডি ডট কম: দেশের এক নম্বর নায়িকার সঙ্গে রাজনীতিবিদের যৌন কেলেঙ্কারিতে চীন উত্তাল। দেশের বিশ্বখ্যাত নায়িকা ঝাং জিয়ি সুইংয়ের সঙ্গে কমিউনিষ্ট পার্টির শীর্ষস্তরের নেতা বো জিলাইয়ের সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছে। চীনে এই দু’জনেই বেশ জনপ্রিয় মুখ। হংকংয়ের অ্যাপল ডেইলি সংবাদপত্রে ও নেক্সট ম্যাগাজিনে খবর বেরিয়েছে, মোটা অর্থের বিনিময়ে জিলাইয়ের সঙ্গে বার বার শারীরিক সম্পর্কে লিপ্ত হন চিনা চলচ্চিত্রের বিখ্যাত নায়িকা সুইং। নায়িকা সুইং ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’-এর মতন বিশ্বখ্যাত সিনেমায় অভিনয় করেছেন।
হংকংয়ের সেই সংবাদমাধ্যমে প্রকাশ, গত দশ বছরে বহুবার কখনও কমিউনিষ্ট পার্টির শীর্ষস্তরের নেতা বো জিলাইয়ের সঙ্গে, আবার কখনও বোয়ের ব্যবসায়িক সঙ্গীদের সঙ্গে অর্থের লোভে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন নায়িকা সুইং। সেই সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই অবৈধ শারীরিক সম্পর্কের জন্য প্রতি রাতে প্রায় একশো দশ মিলিয়ন ইয়ান অর্থ নেন সুইং। এই খবর প্রকাশের পরই চীন জুড়ে শুরু হয়েছে আলোচনা-বিতর্কের সুনামি। অভিযুক্ত নায়িকার অভিযোগ, তার নামে কুৎসা আর চক্রান্ত করে এমন খবর রটানো হচ্ছে। অন্যদিকে, গত মার্চ মাসে অবশ্য শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে সাসপেন্ড হন বো।
ওই প্রতিবেদন উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সংবাদমাধ্যমে ব্যঙ্গ করে খবর ছাপা হয়েছে, চিনের পুঁজিবাদী কমিউনিস্ট জমানা এখন ধ্বংসের আগে রোম সাম্রাজ্যের মতো। আপাদমস্তক চরম দুর্নীতিগ্রস্ত। নিচু তলা কি করছে তা জানে না উঁচু তলা। উঁচু তলা ভোগবাদী ও লুটে নিতে ব্যস্ত। এদিকে, দেশে গরিব ও বেসরকারি সংস্থায় কাজ করা ক্রীতদাসের সংখ্যা বাড়ছে। আর্থিক বৈষম্য ভয়াবহ হয়ে দেখা দিয়েছে। নিত্য নতুন কেলেঙ্কারিতে জড়াচ্ছেন কমিউনিস্ট পার্টির নেতারা। সূত্র: ওয়েবসাইট।









