You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

যুব সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ বৃহস্পতিবার

ঢাকা ০৭ জুন প্রাইম নিউজ বিডি ডট কম: যুব সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ১১টায় ১৮ দলীয় জোটের যুব সংগঠনগুলোকে নিয়ে নতুন এ সংগঠনটির ঘোষণা  দেওয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

গত দু’সপ্তাহ ধরে বেশ কয়েকটি বৈঠকে নতুন এ সংগঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন বুধবার রাতে  জানান, এ কমিটির আহবায়ক হবেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। ১৮ দলীয় জোটের যুব সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ কমিটির সদস্য থাকবেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণার সময়ে ১৮ দলীয় জোটের যুবনেতারা উপস্থিত থাকবেন।

সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম ও সরকারের নানা অনিয়ম-অন্যায়-অবিচারের বিষয়ে যুব শ্রেণীকে সচেতন করতেই এ কমিটি করা হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

 এই রিপোর্ট পড়েছেন  1124 - জন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP