সর্বশেষ »

দুধ না খাওয়ালে ওরা বাঁচবে কেমনে।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ০৪ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)-   ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও গ্রামে আজ রোববার বিকেলে ৫টি বাঘের বাচ্চা আটক করা হয়েছে এই খবরে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়। খবর পেয়ে সংবাদকর্মী, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তারা সেখানে হাজির হন।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কালিকাগাঁও ভুজারিপাড়ার মোজাম্মেল হকের বাড়ির ওঠানে পাশের গ্রামের শাহনারা বেগম ৫টি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন। যেন মা সন্তানের সম্পর্ক। তিনি বললেন, সকাল থেকে ৫/৭ বার দুধ খাওয়ানো হয়েছে। দুধ না খাওয়ালে ওরা বাঁচবে কেমনে।
মোজাম্মেলের জমিতে ২২জন মজুর সকাল থেকে বোরো ধান কাটছিলেন। বিকেলের দিকে তাদের মধ্যে নিশিকান্ত হঠাৎ বাঘ ভাঘ করে চিৎকার দিয়ে ওঠেন। সব মজুরররা কাজ ছেড়ে পালানোর চেষ্টা করে। পরে সবাই ণিশির কাছে যান। নিশি জানালেন, ধান কাটার সময় আমি বাচ্চাগুলো দেখে চমকে ওঠি। এরপর ডেকে আনা হয় জমির মালিককে। সেখানে ধান ক্ষেতের ভেতর দেখা যায় ৫টি বিরল প্রজাতির বাচ্চা। দেখতে ঠিক বাঘের বাচ্চার মতো। রং কালচে হলেও ডোরা কাটা লম্বা লেজ এবং পায়ের থাবা ঠিক বাঘের মতো। সেগুলো উদ্ধার করে মেজাম্মেলের বাড়িতে আনা হয়। খবর শুনে হাজার হাজার মানুষ বাঘের বাচ্চা দেখার জন্য ঐ গ্রামে ছুটে আসেন। ঘটনা শুনালেন দিনমজুর গীতা রাণী, হলদি রাণী ও তেলিন্দর বর্মন।
ঠাকুরগাঁও প্রণিসম্পদ কর্মকর্তা মোছাদ্দিকুর রহমান, বনবিভাগের শাহজাহান ও হরিপদ রায় ঘটনাস্থলে গিয়ে বলেন, বাচ্চাগুলোর বয়স ২/৩ দিনের বেশি নয়। তাই এগুলোকে বাঁচানোর জন্য ওর মাকে দরকার। তিনি জমির মালিককে বাচ্চাগুলো যথাস্থানে রেখে তার মাকে ফলো করার অনুরোধ করেন। তবে তারা বাচ্চাগুলো চিহ্নিত করতে পারেননি।

 এই রিপোর্ট পড়েছেন  1137 - জন
 রিপোর্ট »সোমবার, ৪ জুন , ২০১২. সময়-১২:১৯ pm | বাংলা- 21 Joishtho 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 2 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP