ঢাকা, ২ জুন (প্রাইম নিউজ বিডি ডটকম)- রাজধানীর হাতিরপুল এলাকা থেকে এক তরুণীর খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া গেছে। আজ সকালে নাহার প্লাজার পাশে ভবনের ছাদে ওই তরুণীর লাশের ১০ থেকে ১২ টুকরো পাওয়া যায়। ভবনের পাশের হোটেলে হত্যার পর লাশের টুকরো ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে বলে দাবি করেছেন ভবন মালিক। এ বিষয়ে সকাল সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে কলাবাগান থানার ডিউটি কক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে পুলিশ কোন তথ্য পায়নি।
এই রিপোর্ট পড়েছেন 11158 - জন









