সর্বশেষ »

স্ত্রীকে ভারতে পাচারকারীদের কাছে বিক্রি

ইন্দ্রজীত দে, বোরহানউদ্দীন, ভোলাঃ ৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)-  একে অপরে ভালবাসার মাধ্যমে বিয়ে করে। আর বিয়ের এক বছরের মাথায় পাষন্ড স্বামী মাত্র ২লক্ষ টাকায় ভারতে পাচারকারী একটি চক্রের কাছে স্ত্রীকে বিক্রি করে দেয়। কৌশলে ভারত থেকে পালিয়ে আসে এ গৃহবধু। আর পাষন্ড স্বামীর বিচারের দাবীতে ভোলার চিফ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্যাট আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলায়। ১ বছর পূর্বে উপজেলার কুতুবা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শাহে আলমের ছেলে এনামউদ্দিন ইমন পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের মেয়ে খায়রুন নাহার (১৭) কে বিয়ে করে । এরা একে অপরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ফলে মেয়ের পরিবার মেয়ের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দেয়। কিন্তু মানতে পারেনি স্বামীর পরিবারে লোকজন। কাজের সন্ধানে  স্বামী ঢাকা চলে যায়। ঢাকায় গিয়ে ট্রাক ড্রাইভের কাজ নেয়। এদিকে বাড়ীতে স্ত্রীর সাথে শশুর শাশুড়ী বিবাদ লেগে থাকত। ঝড়গা বিবাদের কারনে ট্রাক ড্রাইভার স্বামীর শশুর বাড়ীর সাথে সম্পর্কের অবনতি হয়। এক পযার্য়ে স্ত্রী বাপের বাড়ী চলে আসে। বোনের সাথে শশুর বাড়ীর লোকজনের আচারন ক্ষুব্দ হয়স্ত্রী’র ভাইরা। এ নিয়ে দু’ পরিবারের মাঝে সম্পর্কে অবনতি হয়। ফলে স্বামী নতুন ফন্দি আটে। স্ত্রীকে ফোনে বলে তুমি যদি আমাকে ভালবাস আমার সাথে সংসার করতে চাও তাহলে ঢাকায় চলে আসেও । আমি ঢাকায় বাসা ভাড়া নিয়েছি। তুমি লঞ্চে উঠ আমি তোমাকে লঞ্চ ঘাট থেকে নিয়ে যাব। দু’ পরিবারের মাঝে সম্পর্কে অবনতি হলেও স্ত্রী ভালবাসার স্বামীর কথাকে সরল মনে বিশ্বাস করে। ফলে স্বামীর কথামত গত ১৩ মে স্বামীর ভগ্নিপতি বাবুল ভোলার তজুমদ্দিন খেকে ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দেয়। পরদিন সকালে স্বামী স্ত্রীকে লঞ্চ থেকে নিয়ে যায়। পরে  সদর ঘাটে একটি ভাল মন্দ খাবার মন ভরে খাওয়ায়। এবার স্বামী স্ত্রীকে পাচারকারীদের তুলে দিতে পারলে পরিশোধ হবে ২ লক্ষ টাকা। স্ত্রীকে নাস্তা করার জন্য হোটেলে রেখে বাহিরে চলে আসে স্বামী । কথা বলে ৪ জন ব্যাক্তির সাথে। এরপর স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য সাদা মাইক্রোবাস আনা হয়। স্ত্রীর তার প্রতি স্বামীর ভালবাসার আচারন দেখে মনে মনে গর্ববোধ করে। মনে বিশ্বাস করে ভালবাসার স্বামী ভালবাসা হয়তো এমনি হয়। পরিকল্পনানুযায়ী স্বামী নতুন বাসা নিয়ে যাওয়ার জন্য মাইক্রোবাসে করে  রওয়ানা হয়। পথের মধ্যে আরো ৪ জন মহিলাকে গাড়ীতে তোলা হয়। মাইক্রোবাস চলছে কিন্তু ঢাকার বাহিরে যাওয়ার স্ত্রীর প্রশ্ন ছিল আমরা কোথায় যাচ্ছি।  স্বামীর সোজা উত্তর ঢাকার ভিতর বাসা ভাড়া নিলে তোমার ভাইরা আমাকে মারধর করবে। তাই ঢাকা থেকে দূরে বাসা ভাড়া নিয়েছি। মাত্র ১৭ বছরের এ গৃহবধু বিশ্বাস করে স্বামীর কথা। গাড়ি সোজা বেনাপোল চলে আসে। বেনাপোল নেমে মাইক্রোবাসে থাকা মহিলাদের সাথে স্ত্রীকে রেখে আসে স্বামী । বলে তুমি মহিলাদের বস । আমি লোকজনকে বিদায় দিয়ে আসি। এ বলে স্বামী কেটে পড়ে। ভারত থেকে পালিয়ে আসা স্ত্রী জানায়, কয়েকজন পুরুষ এসে আমাকে বলে চল । আমি জানতে চাই আমার স্বামী কোথায় ? উত্তরে পাচারকারীরা বলে তোকে ৩মাস আগে ২ লক্ষ টাকায় তোর স্বামী কাছ থেকে কিনে নিয়েছি। পরে তার আমাকে বর্ডার পার করে ভারতে নিয়ে যায়। সেখানে একটি বাড়ী রাখে। রাতে ওরা আমাকে পাহারা দেয়। আমি ঘুমের ভান করি। পুরুষরা যখন দেখেছে আমি ঘুমিয়ে পড়েছি। তারও ঘুমিয়ে পড়ে। এ সুযোগে ফজরের আজানের সময় আমি কৌশলে ঘর থেকে বের হয়। দৌড়ে রাস্তায় উঠলে ভারতীয় ২ টহল পুলিশ আমাকে আটক করে। আমি তাদের কাছে বিষয়টি খুলে বলি। অনুরোধ করে বলি যাতে আমাকে থানায় না দেয়। এক পুলিশ আমাকে তার বাড়ীতে নিয়ে যায়। আমার কাছ থেকে ভাইয়ের মোবাইল নম্বর নিয়ে কথা বলে বিষয়টি জানায়। পরে ওই পুলিশ সদস্য দালাল দিয়ে আমাকে বর্ডার পাড় করে দেয়। এদিকে ভাই জাহাঙ্গীর বেনাপোলে স্থানীয় বাবু নামে এক ব্যাক্তির সহযোগিতা নেয়। তার সহযোগিতায় ভোলায় চলে আসে। গত ২২ মে ভোলার চীফজুডিশিয়্যাল ম্যাজিষ্ট্যাট আদালতে স্বামী সহ ৫ জনকে আসামী দিয়ে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করে।

 এই রিপোর্ট পড়েছেন  1149 - জন
 রিপোর্ট »বুধবার, ৩০ মে , ২০১২. সময়-৩:৫৫ pm | বাংলা- 16 Joishtho 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 8 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP