সর্বশেষ »

সাইফুল আলম নিরবসহ জোট নেতাদের মুক্তির দাবি আমেরিকা যুবদলের

নিউ ইয়র্ক, ৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)-: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে আমেরিকা যুবদল।

এক বিবৃতিতে বৃটেন যুবদলের নেতারা এ দাবি জানান।

তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব স্বৈরাচারী হাসিনা সরকারের রোষানলের শিকার। নতুন প্রজম্মের অকুতোভয় এই জননেতাসহ ১৮ দলীয় জোট নেতাকর্মীদের নামে উদ্দেশ্যমূলক সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।”

 

বিবৃতিতে স্বাক্ষর করেন, আমেরিকা যুবদলের জাকির এইচ চৌধুরী, আশরাফ উদ্দিন ঠাকুর, আবু সাইদ আহমদ, তাজুল ইসলাম খান, ফারুক হোসেন মজুমদার, মাহফুজুর রহমান, আহবাব হোসেন চৌধুরী, আতিকুল হক আহাদ, মনসুর আলী, সরোয়ার খান বাবু, ­আবুল কাশেম, আমানত হোসেন আমান, মিজানুর রহমান মিজান, ফখরুল ইসলাম দেলোয়ার, কয়েস আহমদ চৌধুরী, রিয়াজুল ইসলাম, শামীম মাহমুদ মিজান, আমিনুল ইসলাম চৌধুরী, বিলাল আহমদ চৌধুরী, আহমেদুর রহমান, রেজাউল আজাদ ভূঁইয়া, আমিনুল ইসলাম স্বপন, আনোয়ারুল হক লেবু, মো. মাইনুদ্দীন, সাইফুল ইসলাম, রোকনুজ্জামান নয়ন, এমদাদ তরফদার, মোশারফ হোসেন, সোহেল আহমদ, সৈয়দ এনাম আহমদ, সফুল আলম প্রমুখ।

-বিজ্ঞপ্তি

 এই রিপোর্ট পড়েছেন  1128 - জন
 রিপোর্ট »বুধবার, ৩০ মে , ২০১২. সময়-১১:২৫ pm | বাংলা- 16 Joishtho 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 5 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP