মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ ৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ পৌর সদরের একটি কাঠ গোলায় গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান সুন্দরী কাঠ আটক করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে পৌর সদরের কাঠ ব্যবসায়ী পরিমল চন্দ্র পোদ্দার(৪৫)কে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ পৌর সদরের জ্বালানী কাঠ ব্যবসায়ী পরিমল চন্দ্র পোদ্দার তার মালিকানাধীন লঞ্চঘাট এলাকায় একটি কাঠের গোলায় বিপুল পরিমানে অবৈধ সুন্দরী কাঠ সংরক্ষন করে। ঘটনার দিন গত মঙ্গলবার রাতে ানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই কাঠের গোলায় তল্লাসী চালায়। এসময় পুলিশ ওই কাঠ গোলা থেকে অবৈধ ভাবে সংরক্ষিত ছোট বড় ১২০পিচ সুনরী কাঠ উদ্ধার করে। এঘটনায় থানার এ.এস.আই হানিফ বাদী হয়ে অবৈধ ভাবে সুন্দরী কাঠ সংরক্ষনের অপরাধে পৌর সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা প্রফুল্ল চন্দ্র পোদ্দারের ছেলে জ্বালানী কাঠ ব্যবসায়ী পরিমল চন্দ্র পোদ্দারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। থানা পুলিশ জানায়, আটককৃত সুন্দরী কাঠ গুলো বনবিভাগের কাছে হস্তন্তার করা হয়েছে।
মোরেলগঞ্জে পুলিশের অভিযানে সুন্দরী কাঠ আটক
এই রিপোর্ট পড়েছেন 1115 - জন









