বাদল সাহা, গোপালগঞ্জঃ ৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম শাহাদৎ বাষির্কী পৃথকভাবে পালন করেছে গোপালগঞ্জ জেলা বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা। এ দিবসটি উপলক্ষ্যে পালন উপলক্ষ্যে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালী, কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু সড়কে এমএইচ খান মঞ্জুর বাস ববনে ভবনে জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান পিনুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারন সম্পাদক এম মুনসুর আলী, সহ-সভাপতি মাহমুদ আলী কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক লিটু, দপ্তর সম্পাদক শাহজাহান কবির পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউল কবীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দল আহবায়ক শেখ বদর“ল আলম নাসিম প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।
অপর দিকে, দুপুরে শহরের বটতলা থেকে পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ হাসিবুর রহমান হাসিবের নেতৃত্বে ও ছাত্রদলের উদ্যেগে শহরে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের গেট পাড়ার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের সহ-সভাপতি আকবর হোসেন ফারাজী, যুগ্ম-সম্পাদক আজিজুর রহমান বেনো, থানা বিএনপির সাধারন সম্পাদক কেএম হামিদুল হক দুলাল, পৌর বিএনপির সভাপতি আবুল হাসান টুটুল, যুবদল সভাপতি এ্যাড. তৌফিকুল ইসলাম, সাধারন সম্পাদক শিকদার শহিদুল ইসলাম লেলিন প্রমূখ বক্তব্য রাখেন। পরে তবারক বিতরণ করা হয়।









