সর্বশেষ »

আমেরিকার তিন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল

ওয়াশিংটন, ৩০ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- আমেরিকার তিন অঙ্গরাজ্য  নিউ মেক্সিকো, কলোরাডো এবং মিশিগানের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।ফায়ারসার্ভিসের কর্মীরা হাজার চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না কিছুতেই।

আমেরিকান বন বিভাগ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে এক হাজারেরও বেশি ফায়ার সার্ভিস কর্মী এবং নয়টি হেলিকপ্টার কাজ করে যাচ্ছে।

এই দাবানলের ঘটনায় এখনো কোন প্রাণহানির খবর না পাওয়া গেলেও তিনটি অঙ্গরাজ্যেই ভয়াবহ কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। শুস্ক আবহাওয়া ও দমকা বাতাস এই আগুনকে আরো বাড়িয়ে দিচ্ছে। তবে সম্প্রতি সেখানে কিছুটা বৃষ্টি হওয়ায় ফায়ারসার্ভিস কর্মীরা কিছুটা সাহায্য পাচ্ছেন বলে জানা গেছে।

জানা যায়, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানলের ঘটনা। ইতোমধ্যে এই এলাকার জাতীয় উদ্যানের এক লাখ ৫২ হাজার একর বন পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে কলোরাডোর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ১২ বর্গমাইল এবং মিশিগানের উত্তরাঞ্চলীয় উপদ্বীপের প্রায় ৩০ বর্গমাইল এলাকার বনাঞ্চলও দাবানলে জ্বলছে বলে খবর পাওয়া গেছে।

 

 এই রিপোর্ট পড়েছেন  1116 - জন
 রিপোর্ট »বুধবার, ৩০ মে , ২০১২. সময়-৪:৫১ pm | বাংলা- 16 Joishtho 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 9 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP