ঢাকা, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- রাজধানী বনানীর ১১ নম্বর রোড এলাকায় ট্রাকচাপায় জুলফিকার রহমান শিশির (৩০) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সোহেল মোহাম্মদ নামের আরেক মোটর সাইকেল।
শনিবার ভোর মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মুশফিকুর রহমান শিশির বঙ্গবাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার বন্ধু সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম জানান, রাত ২টার দিকে ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্য ঘটলে শিশির ও সোহেল আহত হন।
পুলিশ দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, শিশির মারা গেছেন।
ট্রাকচালককে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মাইনুল জানান।
নিহত শিশিরের বাসা পুরান ঢাকার ওয়ারীর জুলিয়াটুলী লেনে।
এই রিপোর্ট পড়েছেন 1178 - জন









