ঢাকা, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- রাজধানী গুলশানের নিকেতন এলাকা থেকে পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশেরে একটি টহল দল গ্রেনেডটি নিকেতনের আড়ং ও শুটিং ক্লাবের মাঝখানে ব্রিজের পাশ থেকে দেখতে পায়। এরপর পাঁচ সদস্যের বোমা নিষ্কিয়করণ টিম গিয়ে তা নিষ্ক্রিয় করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেনেডটি নিষ্ক্রিয় করার পর থানায় এনে রাখা হয়েছে।
এই রিপোর্ট পড়েছেন 11159 - জন









