You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »
List/Grid

Daily Archives: Saturday, 26 May

টুকু-আলীমকে নির্যাতনের অভিযোগ ছাত্রদলের

মে ২৬, ২০১২

ঢাকা, ২৬ মে : জাতীয়তাবাদী ছাত্র দলের কারাবন্দি কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমকে কনডেম সেলে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।… বিস্তারিত »

বিএনপি মহাসচিবের ভূমিকায় তরিকুল ইসলাম !

মে ২৬, ২০১২

ঢাকা, ২৬ মে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে অন্তরীন হবার পর দলের মহাসচিবের ভূমিকা পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও পরীক্ষিত রাজনীতিক এম তরিকুল ইসলাম। দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় করছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার… বিস্তারিত »

অপকর্মের রাহুগ্রাস থেকে রেলকে রক্ষা করতে হবে: ওবায়দুল কাদের

মে ২৬, ২০১২

জেলা সংবাদদাতা: (নোয়াখালী, ২৬ মে)- যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনিয়ম ও অপকর্মের রাহুগ্রাস থেকে রেলকে বাঁচাতে হবে। অনিময় বন্ধ এবং রেলে যাত্রা নিরাপদ করতে হবে।   শনিবার সকালে নোয়াখালী রেল স্টেশনে নতুন আঙ্গিকে উপকূল এক্সপ্রেসের উদ্বোধন করে যোগাযোগ ও রেলমন্ত্রী এসব কথা বলেন।   নোয়াখালী-ঢাকার মধ্যে যাতায়াতকারী আন্তনগর… বিস্তারিত »

সাংবাদিক নির্যাতন: ৯ পুলিশ বরখাস্ত

মে ২৬, ২০১২

ঢাকা, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- সাংবাদিক পিটিয়ে সাময়িক বরখাস্ত হলেন ৯ পুলিশ সদস্য। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং বিক্ষোভের সময় তিন সাংবাদিককে মারধর করে পুলিশ। এতে নেতৃত্ব দেন তেজগাঁও জোনের সহকারি কমিশনার শহিদুল ইসলাম। ডিপ্লোমা প্রকৌশলিদের পদাবনতি বাতিলসহ নানা দাবিকে দেশজুড়ে বিক্ষোভ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা।… বিস্তারিত »

দুর্নীতির সম্পদ রক্ষায় আবার ক্ষমতায় চায় আওয়ামী লীগ: নোমান

মে ২৬, ২০১২

ঢাকা, ২৬ মে: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দুর্নীতির সম্পদ রক্ষার জন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ সেটা হতে দেবে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ… বিস্তারিত »

বড়াইগ্রামে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু

মে ২৬, ২০১২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলার দ্বাড়িখৈড়ে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মালা ও মণি (৫) নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। নিহত মালা ও মণি দ্বাড়িখৈড় গ্রামের সাজ্জাদ হোসেনের মেয়ে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে… বিস্তারিত »

এভারেষ্টজয়ী নাজরিনকে শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

মে ২৬, ২০১২

ঢাকা, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেষ্ট বিজয়ে বাংলাদেশের দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরিনকে উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অভিনন্দন বার্তায় বেগম জিয়া বলেন, গত ১৯ মে ২০১২, বাংলাদেশী নারী নিশাত মজুমদারের… বিস্তারিত »

আইন ও মন্ত্রণালয়ের অভাবে ব্যহত হচ্ছে সুন্দরবন সুরক্ষা

মে ২৬, ২০১২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)-  পাইকগাছায় সুন্দরবন সংলগ্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন শুধু জীব বৈচিত্রের উৎস নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে থাকে ১০ লাখ পেশাজীবী। সভায় বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু… বিস্তারিত »

বন্দী নেতাদের মুক্তির দাবীতে নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মে ২৬, ২০১২

এসএপ্রিন্স নীলফামারী ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) ১৮দলীয় জোটের র্শীষ নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ কর্মসুচী পালন করেন নেতা কর্মীরা। বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় বাজার… বিস্তারিত »

বড়াইগ্রামে মালয়েশিয়ান নাগরিক আটক

মে ২৬, ২০১২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, ২৬ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়ায় পাসপোর্ট ছাড়া অবৈধভাবে অবস্থান করায় আব্দুল জব্বার বিন মোহাম্মদ (৩৫) নামে এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে স্থানীয়… বিস্তারিত »

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP