ঢাকা, ২২ মে (প্রাইম নিউজ বিডি ডটকম)- রাজধানীর বংশালে আরমানিটোলা স্কুলের সামনে থেকে ব্যবসায়িকে গুলি করে ২৫ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ১৪/২ নয়াগোলার বাঁধন মেটালের মালিক রফিকুল ইসলাম এবং দোকানের ম্যানেজার আমির হোসেন ইসলামী ব্যাংক নবাবপুর শাখা থেকে ২৫ লাখ ৭০ হাজার টাকা তুলে মোটরসাইকেল নিয়ে প্রতিষ্ঠানে ফিরছিলো।
স্কুলের সামনে আসলে দুটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারিরা তাদের ওপর গুলি চালায়। টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। রফিকুল ইসলামের ডানপায়ে এবং আমির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে। তাদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানা পুলিশ জানায়, ছিনতাইকারিদের ধরার চেষ্টা করছেন তারা। চলছে মামলার প্রস্তুতি।
এই রিপোর্ট পড়েছেন 1149 - জন









