You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here.
সর্বশেষ »

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর জামিন

চট্টগ্রাম ব্যুরো: (চট্টগ্রাম, ১৭ মে)- আটকাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

 

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

 

শাহজাহানের ব্যক্তিগত সহকারী দিদার জানান, কারাবন্দি অবস্থায় তাকে নতুন নতুন মামলায় বার বার গ্রেপ্তার দেখিয়ে জেলে আটক রাখার বিষয়ে তার আইনজীবীরা উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেন।

 

সেই পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিনে মুক্তি এবং বিনা ওয়ারেন্ট ও সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

 

চট্টগ্রাম কেন্দ্রীয় করাগার সূত্রে জানা গেছে, জামিনের কাগজপত্র পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে শাহজাহান চৌধুরীকে চমেক হাসপাতাল থেকে মুক্তি দেয়া হয়েছে।

 

গত বছরের ১২ অক্টোবর হাইকোর্টের গেট থেকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। এবং ৫৪ ধারায় কোর্টে চালান দেয়া হয় তাকে। তারপর থকেই বিভিন্ন মামলায় আটক ছিলেন জামায়াত নেতা শাহজাহান।

 

 এই রিপোর্ট পড়েছেন  1127 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ১৭ মে , ২০১২. সময়-১১:২৫ pm | বাংলা- 3 Joishtho 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 0 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP