সর্বশেষ »

রাজধানীতে এক তরুণীকে গণধর্ষণ : গ্রেপ্তার ৬

 ঢাকা, ১১ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –সাজ্জাদ মাহমুদ খান :ধর্ষণের অভিযোগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার কুনিপাড়া এলাকা থেকে ৬জনকে গ্রেপ্তার করেছে শিল্পাঞ্চল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নুর ইসলাম(২৩), মাইনুল ইসলাম(২৪), সোহাগ মিয়া(২০), রাসেল খান(২২), রাজু আহমেদ(২১) ও সোহাগ হোসেন(২২)।
তেজগাঁও জোনের ডিসি ইমাম হোসেন প্রাইম নিউজকে জানান,  বুধবার রাত ৮ টার দিকে শিল্পাঞ্চল থানার ২২/৫ মধ্য কুনিপাড়ার বাসার তৃতীয় তলায় এক তরুনীকে ৬ যুবক গণধর্ষণ করে। পরে তরুনী থানায় অভিযোগ করলে কুনিপাড়া ও বালুর মাঠের ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ধর্ষিত তরুনী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি একটি মশার কয়েল ফ্যাক্টরিতে চাকুরি করেন। অসুস্থ থাকায় বুধবার অফিসে যাননি। রাতে বাসার ভাড়াটিয়া ৬ যুবক তার রুমে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় চিত্কার করার চেষ্টা করলে মুখের মধ্যে ওড়না ঢুকিয়ে  দেওয়া হয়। পাশের রুমের প্রতিবেশী এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করে ওই যুবকেরা

 এই রিপোর্ট পড়েছেন  11120 - জন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 3 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP