এম.সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি, ১১ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – শেরপুরের নালিতাবাড়ীতে সন্ধ্যা ৬.৪২ মিনিটে হঠাৎ ভুমি কম্পে কেপে উঠল নালিতাবাড়ী উপজেলাসদর সহ সব অঞ্চল। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী এই ভুমি কম্পে এক ঝাকুনিতেই বড় বড় স্থাপনাসহ সব কিছু কাঁপতে থাকে। কেউ কেউ ভয়ে ঘরের বাহিরে চলে আসে। কেউবা আবার ভয়ে-আতংকে দোয়া দরুদ পড়তে থাকে। এই রিপোর্ট লিখা পর্যন্ত বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।
এই রিপোর্ট পড়েছেন 1148 - জন









