সর্বশেষ »

লক্ষ্মীপুরে আড়াই কোটি টাকার কষ্ঠি প্রাথর উদ্ধার, গ্রেফতার ১

রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি, ০৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – লক্ষ্মীপুর  ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের মোল্লা বাড়ি থেকে আজ বুধবার বিকেলে আড়াই কোটি টাকার মূল্যের কষ্ঠি পাথর উদ্ধার করেছে। পুলিশ এসময় ১ জনকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশের এসআই মোস্তফা আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্চ এলাকার চাটখিলের একটি বেসরকারী কলেজের শিক্ষক ওমর ফারুকের  কাছ থেকে ৪৭ কেজি কষ্ঠি পাথর উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটককৃত ওমর ফার“ক নোয়াখালী উপজেলার বেগমগঞ্জ উপজেলার গোবিদেরখিল গ্রামের মূত আতিক উল্যার ছেলে।

সাংবাদিকদের কাছে ওমর ফারুক জানান, সে তার ভাই ইউসুফের কাছ থেকে ১২ লাখ টাকা দিয়ে ক্রয় করে এ কষ্ঠি পাথর।

 এই রিপোর্ট পড়েছেন  1139 - জন
 রিপোর্ট »বুধবার, ৯ মে , ২০১২. সময়-৮:০৬ pm | বাংলা- 26 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 6 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP