স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হতেই হবে।
আজ বুধবার জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কোনো বিকল্প নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপ শুরু করার তাগিদ দিয়েছেন।
এই রিপোর্ট পড়েছেন 1151 - জন









