জাহিদ মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি, ০৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – গাংনী র্যাব-৬ এর অভিযানে ডাকাত দলের নেতা লাল্টু (৩৫) আটক। র্যাব-৬ ক্যাম্প কমান্ডার লেঃবিএন সাজ্জাদ রায়হান জানান, আজ ভোর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে অভিডান চালিয়ে ডাকাত দলের সদস্য লাল্টুকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ক্যাম্পে ব্যাপক জিঞ্জাসা বাদের পরে সে স্বীকার করে আমি ডাকাতী,ছিনতাই,বোমাবাজি সহ বিভিন্ন কাজে জড়িত। এবং লাল্টুর দেওয়া গোপন সংবাদে র্যাব-৬ মেহেরপুর মুজিবনগর থানাধীন আটপুকুর মৎস্যখামারের সামনে থেকে আজ দুপুর দেড়টার দিকে একটি এলজি শার্টার গান ও ৪ টি তাজা শক্তি শালী বোমা উদ্ধার করা হয়। লাল্টু মেহেরপুর জেলার মুজবনগর থানাধীন পিরোজপুর গ্রামের আবুল খাঁয়ের ছেলে।
এই রিপোর্ট পড়েছেন 1131 - জন









