সর্বশেষ »

ইউরো খেলা হচ্ছে না পুয়োলের

ক্রীড়া ডেস্ক : ঢাকা, ৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সামনে টানা দ্বিতীয়বার ইউরো জয়ের হাতছানি। আগামী মাসেই বহু প্রতীক্ষিত ইউরো-১২ শুরু হতে যাচ্ছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে স্পেনের জন্য খারাপ খবর হয়ে এলো কার্লোস পুয়োলের ইনজুরি। গত শনিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান তিনি। ডাক্তারি রিপোর্টে হাঁটুতে সার্জারির নির্দেশনা দেয়া হয়েছে। সার্জারির জন্য আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী ১২ই মে শনিবার তার সার্জারি হওয়ার কথা রয়েছে। এর ফলে লা-লিগার শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ও কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মওসুমের শেষ দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। আগামী ২৫শে মে কোপা ডেল রে’র ফাইনাল হতে যাচ্ছে। বার্সার কোচ হিসেবে পেপ গার্দিওলার শেষ ম্যাচ এটি। আগামী ১০ই জুন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে স্পেন। আগামী ১৫ই মে ইউরোর প্রাথমিক দল ঘোষণা করবেন দেল বস্ক। ২৭শে মে স্পেনের চূড়ান্ত ইউরো দল ঘোষণা করা হবে। এক দশকেরও বেশি সময় ধরে পুয়োল স্প্যানিশ জাতীয় দলের পক্ষে খেলছেন। দেশের পক্ষে ৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে গোল করা এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতে রিয়ালের রামোস ও বার্সার জেরার্ড পিকে মিলে স্পেনের ডিফেন্স সামলাবেন।

 এই রিপোর্ট পড়েছেন  116 - জন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 8 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP