ঢাকা, ৯ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের বিষয়ে আজ যুক্তি উপস্থাপন করবে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ৭ মে এ তারিখ নির্ধারণ করেন। যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল বুধবার এর তারিখ ধার্য করেন। এসময় আবদুল আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। উল্লেখ, মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল আলীম জামিনে রয়েছেন।
এই রিপোর্ট পড়েছেন 1110 - জন









