সর্বশেষ »

১৩ মে কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

স্টাফ রিপোর্টার, ঢাকা, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ১৩ মে ধার্য করেছে ট্রাইব্যুনাল। ওই দিন আসামিপক্ষ অভিযোগ গঠনের বিপক্ষে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আজ মঙ্গলবার প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগপত্র পড়ে  শোনান।
অভিযোগে বলা হয়, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সোহাগপুর গ্রামে কামারুজ্জামানের নেতৃত্বে তার পরিকল্পনা ও পরামর্শে ১৯৭১ সালের ২৫ জুলাই ১২০ জন পুরুষকে হত্যা করা হয় এবং ওই গ্রামের প্রায় ১৭০ জন মহিলাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়।

তিনি বলেন, সেই ঘটনার পর থেকে সোহাগপুর গ্রাম এখন ‘বিধবাপল্লী’ নামে পরিচিত। এ কারণে  সোহাগপুরের বিধবাপল্লীর জন্যও দায়ী কামারুজ্জামান।

 এই রিপোর্ট পড়েছেন  1111 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-৭:৫৬ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

3 + 7 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP