সর্বশেষ »

সাজেদা চৌধুরীর ৭৭তম জন্মদিন আজ

ঢাকা, ৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) –সংসদ উপনেতা ও আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর ৭৭তম জন্মদিন মঙ্গলবার। তিনি ১৯৩৫ সালের ৮ মে ফরিদপুর জেলার গট্টির চন্দ্রপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন।

সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের রাজনীতির অনেক উত্থান-পতনের সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় গোবরা নার্সিং ক্যাম্পের পরিচালক হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১০ সালের স্বাধীনতা পদকসহ বহু দেশী-বিদেশী পুরস্কারে ভূষিত হন। ১৯৭৪ সালে তিনি গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের সিলভার এলিফ্যান্ট অ্যাওয়ার্ড ও ইউনেসকো ফেলোশিপ লাভ করেন।

২০০০ সালে আমেরিকান সোসাইটির উইম্যান অব দ্যা ইয়ার পুরস্কারে ভূষিত হন। ১৯৮২ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের বন ও পরিবেশমন্ত্রী ছিলেন।

 

 এই রিপোর্ট পড়েছেন  116 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-১:২৭ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 3 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP