যশোর, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – যশোর উপজেলার সাজিয়ালি গ্রামে দেয়াল চাপা পড়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বাদল (৩), অনিক (দেড়মাস) ও শরিফা (দেড়মাস)। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। তারা হলেন- শরিফুল ইসলাম ও তার শ্যালিকা মিতা।
শরিফুল জানান, আজ মঙ্গলবার বিকেলে তার সদ্যজাত দুই শিশু সন্তান নিয়ে শ্যালিকা মিতা, তার আরেক সন্তান বাদল এবং তিনি ঘরের বারান্দায় বসেছিলেন। এ সময় হঠাৎ একপাশের মাটির দেয়াল তাদের গায়ের ওপর ধসে পড়ে। এতে তার তিন শিশুসন্তান ঘটনাস্থলেই মারা যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এই রিপোর্ট পড়েছেন 1116 - জন









