সর্বশেষ »

মুকসুদপুরে ডাকাত গ্রেপ্তার

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি, ০৮ মে (প্রাইম নিউজ বিডি ডটকম) – গোপালগঞ্জের মুকসুদপুর থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গোলাম শেখ (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ননীক্ষীর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম শেখ বালাম শেখের ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) ফেরদাউস হোসেন জানিয়েছেন, হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ডাকাত গোলাম শেখ ননীক্ষীর এলাকায় অবস্থান করছেন এমন সংবাদ পায় মুকসুদপুর থানা পুলিশ।

এসময় একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ডাকাত গোলাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত গোলামের নামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ হাফডজন মামলা রয়েছে। সে একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃতকে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

 এই রিপোর্ট পড়েছেন  1124 - জন
 রিপোর্ট »মঙ্গলবার, ৮ মে , ২০১২. সময়-২:৫৪ pm | বাংলা- 25 Boishakh 1419
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

5 + 4 =  

| | | | | | | | | |
Copyright@All Right Reserved.> Editor: Gias uddin Mamun, 60 Bara Mogh Bazar,Dhaka 1217.Bangladesh. # (বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ই-মেইল করুন) phone: 8801715990853, 8801534311099, 88028353669 #
☼ ডিজাইন প্রাইম নিউজ বিডি কর্তৃক সংরক্ষিত primenews27@gmail.com  »
GO TOP